বাংলাদেশের ক্রিকেট

বাংলাদেশের ক্রীড়ামোদী , ক্রীড়াসংগঠক এবং খেলোয়ারদের উৎসাহে গড়ে ওঠা ক্রিকেট পরিমন্ডলের সাফল্যের প্রাথমিক স্বীকৃতি হিসাবে ১৯৭৭ সালে প্রথম বারের মত বিশ্ব ক্রিকেট সংস্থা-র সহযোগী সদস্যপদ লাভ করে । তৎকালীন বাংলাদেশ ক্রিকেট সংস্থার প্রচেষ্টায় ক্রমে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আন্তর্জাতিক স্তরে খেলার যোগ্যতা অর্জন করে । দুই দিন , তিন দিন ও চার দিনের খেলার স্তর পার হয়ে অনেক লম্বা পথ পাড়ি দিয়ে ১৯৯৭ সালে বাংলাদেশ আই সি সি চ্যাম্পিয়নশীপ এ বিজয়ী হবার মধ্য দিয়ে বিশ্ব ক্রিকেটের বৃহত্তম আসর “আই সি সি বিশ্বকাপ ক্রিকেট ১৯৯৯” এ খেলবার সুযোগ পায় । প্রথম বারের অংশগ্রহণ বাংলাদেশকে এনে দেয় শক্তিশালী পাকিস্তান এর বিপক্ষে ঐতিহাসিক বিজয়।


 
 
ব্যাটসম্যানদের কারণে প্রস্তুতি ম্যাচটি হেরে গেল বাংলাদেশ

কন্ডিশনের সাথে তাল মেলাতেই হিমশিম খাচ্ছে বাংলাদেশ দল। তিনদিনের প্রস্তুতি ম্যাচে কাউন্টি ক্রিকেট দল এসেক্সের কাছে ৫ উইকেটে হেরে ব্যর্থতার ষোলকলা পূর্ণ হলো টাইগারদের। ব্যাটসম্যানদের বাজে ব্যাটিং এবং দায়িত্বহীন শটের কারণে দ্বিতীয় ইনিংসে মুখ থুবড়ে পড়ে সফরকারীরা। ম্যাচের তৃতীয় দিনে আশরাফুল ছাড়া বাকিরা উইকেট দিয়ে আসার মিছিল শুরু করায় মাত্র ২১১ রানে গুটিয়ে পড়ে বাংলাদেশ। প্রথম ইনিংসে সাকিবরা...

...বিস্তারিত পড়ুন...
 
পারফর্ম ছাড়া জাতীয় দলে সুযোগ নেই রকিবুলের

বিসিবির সাজা শেষ হতে এখনো এক মাসেরও বেশি সময় আছে। জাতীয় দলে ঢুকতে হলে বহিষ্কৃত খেলোয়াড় রকিবুল হাসানকে পারফর্ম করেই দলে ফিরতে হবে। কিন্তু সাজাপ্রাপ্ত এই খেলোয়াড়ের পারফর্মেন্সের এত ঘাটতি, যে কারণে খোদ বিসিবিও চিন্তিত। সম্প্রতি...

...বিস্তারিত পড়ুন...
 
বিসিবি নাখোশ

ট্রাইনেশন এবং চারদিনের ম্যাচে বাজে পারফর্মেন্সের কারণে এ দলের প্রতি অসন্তুষ্ট বিসিবি। বিশেষ করে ট্রাইনেশনে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা এ দলের বিপক্ষে চারটি ম্যাচেই হেরে ফাইনালের আগে বিদায় নেয়ায় বাংলাদেশ এ দলের পারফর্মেন্সের ব্যাপারে প্রশ্ন তুলেছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান। পাশাপাশি ফিটনেস নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।বাংলাদেশ এ দল সফরকারী দক্ষিণ আফ্রিকা এ দলের বিপক্ষে দুইটি চারদিনের ম্যাচ খেলে, সেখানেও...

...বিস্তারিত পড়ুন...
 

জনমত জরিপ

সাকিব কে অধিনায়ক হিসেবে সমর্থন করেন কি?
 


Get the Flash Player to see this player.

সর্বশেষ সংবাদ

টোয়েন্টি- টোয়েন্টি বিশ্বকাপ ইংল্যান্ডের

টোয়েন্টি- টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত খেলায় অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে ইংল্যান্ড।

১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ বল হাতে রেখেই ৩ উইকেটে জয় তুলে নেয় ইংল্যান্ড।

আগে ব্যাট করে অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে ১৪৭ রান করে, ৬ উইকেটে।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৭ রানে উদ্বোধনী ব্যাটসম্যান মাইকেল লাম্বের (২) উইকেটটি হারায় ইংল্যান্ড। কিন্তু কেভিন পিটারসেনকে নিয়ে অপর উদ্বোধনী ব্যাটসম্যান ক্রেগ কিসওয়েটারের দ্বিতীয় উইকেটে শতরানের জুটি-ই ক্রিকেটে ইংল্যান্ডকে প্রথম বিশ্বকাপ শিরোপা এনে দেয়।

কিসওয়েটার ৭ চার ও ২ ছক্কায় ৬৩ রান করেন, ৪৯ বল খেলে। অপরদিকে ৩১ বলে ৪৭ রান করেন পিটারসেন। ৪টি চার ও ১ ছক্কায় সাজানো ছিল তার ইনিংস।

এছাড়া পল কলিংউড ১২ ও ইয়ন মর্গান ১৫ রানে অপরাজিত থাকেন।

শন টেইট, মিচেল জনসন ও স্টিভেন স্মিথ প্রত্যেকেই একটি করে উইকেট নেন।

বার্বাডোজের কেনসিংটন ওভালে রোববার টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে অসিরা। মাত্র ৮ রানেই তিন উইকেট খুইয়ে বিপদে পড়ে অস্ট্রেলিয়া। দুই উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন (২) ও ডেভিড ওয়ার্নারের (২) সঙ্গে সাজঘরে ফিরে যান ব্রাড হাডিন (১)।

দলীয় ৪৫ রানে মাইকেল ক্লার্কও (২৭) ফিরে গেলে অসিদের বড় স্কোর গড়ার সম্ভাবনা হোঁচট খায়। তবে দলীয় ইনিংসকে সম্মানজনক স্থানে নেয়ার লক্ষ্যে অবিচল থাকা ডেভিড হাসির সঙ্গে ক্যামেরোন হোয়াইটের ঝড়ো ইনিংসে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখে অস্ট্রেলিয়া।

কিন্তু লুক রাইটের বলে ব্রডের কাছে ধরা পড়েন হঠাৎ ব্যাটে ঝড় তোলা হোয়াইট। দলের রান তখন ৫ উইকেটে ৯৫। ফলে অস্ট্রেলিয়ার বড় স্কোরের শেষ সম্ভাবনাটুকুও মিইয়ে যায়। ২১ বলে ৩০ রান করেন হোয়াইট।

ডেভিড হাসি দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রানের ইনিংসটি খেলেন । এছাড়া মাইক হাসি ১৭ রানে অপরাজিত থাকেন।

রায়ান সাইডবটম দু'টি উইকেট নেন। এছাড়া গ্রায়েম সোয়ান ও লুক রাইট একটি করে উইকেট পান।

শিরোপার সঙ্গে ম্যাচ সেরা (ক্রেগ কিসওয়েটার) ও টুর্নামেন্ট সেরা (কেভিন পিটারসেন) দু'টি পুরস্কারই ইংল্যান্ডের।